৫ মে ২০২৬

সাব্বিরের গানে মডেল সাফা কবির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাব্বিরের গানে মডেল সাফা কবির

বাংলাপ্রেস ডেস্ক: শিল্পী সাব্বির নাসিরের একটি গানের ওপর ভিত্তি করে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। আর এতে মডেল হিসেবে দেখা যাবে সাফা কবিরকে। সম্প্রতি এফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে।

'হর্ষ' শিরোনামের এই গানটি লিখেছেন রাজিব হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। আর মিউজিক ভিডিওটির চিত্রনাট্য লিখেছেন চিরকুট ব্যান্ডের সুমি।

গানটির মিউজিক ভিডিও নির্মাণে অমিতাভ রেজাকে নিজেই প্রস্তাব দেন বলে গণমাধ্যমকে জানান শিল্পী সাব্বির নাসির। তার মতো গুণী নির্মাতার এমন কাজে উচ্ছ্বসিত এই শিল্পী বলেন, 'আমার গানটিতে মিউজিক ভিডিও নির্মাণে অমিতাভ রেজার মতো একজন গুণী নির্মাতা এগিয়ে আসায় খুব ভালো লাগছে। আশা করছি, দর্শক-শ্রোতারা গানটি ভিডিও দেখে মুগ্ধ হবেন।’ গান ও ভিডিওচিত্র প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, গানটি পছন্দ হয়েছে বলেই গানটির ভিডিও নির্মাণ করেছি। গানটির কথা ও গায়কি আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। মিউজিক ভিডিওতে গানের সঙ্গে দারুণ একটি গল্পও পাবেন শ্রোতা-দর্শকরা।

শিগগিরই গানটির ভিডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি