৫ মে ২০২৬

শাবানা আজমির শারীরিক অবস্থা স্থিতিশীল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শাবানা আজমির শারীরিক অবস্থা স্থিতিশীল

বাংলাপ্রেস ডেস্ক : শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল অভিনেত্রী শাবানা আজমির। অভিনেত্রীর স্বামী গীতিকার জাভেদ আখতার জানিয়েছেন, “এখনও আইসিইউতেই রাখা হয়েছে শাবানাকে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কোনও কারণ নেই। তাঁর সমস্ত রিপোর্ট পজেটিভ।” তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রযোজক বনি কাপুরও। কিন্তু তিনি আইসিইউকে ঢুকতে পারেননি। তিনি জানিয়েছেন, জাভেদ আখতার, শাবানার ভাই বাবা আজমি ও বৌদি তানভি আজমি ছাড়া কাউকে আইসিউইতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আরো পড়ুন : এন্ড্রো কিশোরের শারীরিক অবস্থার আরো অবনতি

বনি কাপুরকেও বাইরে থেকেই খবর নিয়ে ফিরে আসতে হয়। রবিবার হাসপাতালে ভরতির পর জানা যায়, শাবানার মাথায় এবং ঘাড়ে চোট লেগেছে। সেইসঙ্গে শিরদাঁড়াও কিছুটা জখম হয়েছে। এক্স রে, সোনোগ্রাফি, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকরা তাঁর আঘাত সম্পর্ক বিস্তারিত জানিয়েছিলেন। এরপর, সোমবার বনি কাপুর জানিয়েছেন, শাবানাজি এখন ঠিক আছেন। অসুস্থতা অনেকটাই কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই কথা বলছেন, সবাইকে চিনতেও পারছেন। শরীরের ভিতরে আর কোনও ক্ষত নেই তাঁর। তাই আশঙ্কারও কোনও কারণ নেই। তবে এখনও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। একই কথা বলেছেন অভিনেতা সতীশ কৌশিকও। তিনি জানিয়েছেন, প্রতিদিন তিনি জাভেদ আখতারের সঙ্গে দেখা করছেন। অভিনেত্রীর খবর নিচ্ছেন।

এদিকে শাবানা আজমির গাড়িচালক কমলেশ কামাথকে শমন পাঠিয়েছে পুলিশ। এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে রবিবারই এফআইআর দায়ের হয়েছিল শাবানা আজমির চালকের বিরুদ্ধে। কোলাপুর থানা সূত্রে খবর, থানায় অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত ট্রাকটির চালক রাজেশ শিন্ডে। এফআইআরের কপিতে উল্লেখ ছিল, অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। বেপরোয়া গতির জন্য পুণে-মুম্বই এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত ট্রাককে ধাক্কা দিয়েছে শাবানা আজমির গাড়ি। তদন্তে নেমে গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তবে দুর্ঘটনায় তিনিও জখম হওয়ায় তা করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু রবিবার চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় সোমবার কামাথকে তলব করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি