৬ মে ২০২৬

র‍্যাব-৫ এর ১১ সদস্য ক্লোজড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
র‍্যাব-৫ এর ১১ সদস্য ক্লোজড
বাংলাপ্রেস ঢাকা: নওগাঁয় র‌্যাবের হাতে আটক হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র‌্যাব-৫ এর ১১ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তাদের ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। কমান্ডার খন্দকার আল মঈন জানান, এ ঘটনা তদন্তে র‌্যাবের একটি দল রাজশাহীতে রয়েছে। তদন্তের স্বার্থে নওগাঁ থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। ২২ মার্চ সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। আটক অবস্থায় র‌্যাব সুলতানা জেসমিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে তাকে র‌্যাব পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৪ মার্চ তিনি মারা যান। অন্যদিকে, ২৩ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মো. এনামুল হক জেসমিন সুলতানার বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা করেন। এ ঘটনায় জেসমিন সুলতানার কথিত সহযোগী আল আমিনকে বুধবার (২৯ মার্চ) ঢাকা থেকে আটক করে র‌্যাব। জেসমিন সুলতানার পরিবারের সদস্যরা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। আইন ও সালিশ কেন্দ্রও (আসক) একই দাবি জানিয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি