৫ মে ২০২৬

রূপসায় মন্দির ভাঙচুরের প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রূপসায় মন্দির ভাঙচুরের প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ৪টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের ৬টি দোকান ও একটি বাড়িতে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যৌথভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি সামাজিক সংগঠন। স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগষ্ট) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন যুক্তরাষ্ট্রস্থ মহিলা পরিষদ, উদীচী ও প্রোগ্রেসিভ ফোরাম। গত শনিবার (৭ আগস্ট)সন্ধ্যা পৌনে ৬টার দিকে শতাধিক যুবক রামদা, চাপাতি, কুড়াল নিয়ে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হামলা চালায়। তারা অতর্কিতভাবে বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর করে। এ সময় শিবপদ ধরের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়। তারা সেখানকার কয়েকটি মন্দিরেও ভাঙচুর করে। এ সময় কয়েকজন বাধা দিতে এলে তাদের পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী প্রতিরোধ তৈরি করার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। উক্ত হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে যৌথভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন যুক্তরাষ্ট্রস্থ মহিলা পরিষদ, উদীচী ও প্রোগ্রেসিভ ফোরাম। এতে বক্তব্য দেন উদীচীর সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম ও আলীম উদ্দিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, ওপেন আইস‘র মুজাহিদ আনসারী ও সৈয়দ জাকির আহমেদ রনি, বিশিষ্ট্য সমাজসেবক দীনেশ মজুমদার ও সংগীত শিল্পী সবিতা দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা জাকির হোসেন বাচ্চু। বক্তরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কমনা করেন। তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বার বার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা-বানিজ্য, দোকান-পাট, মন্দির ও উপাসনালয়ে হামলা ও লুটপাটের পরও একে স্থায়ীভাবে প্রতিরোধে সরকারের দীর্ঘমেয়াদি তেমন কোন উদ্যোগ গ্রহণ করছে না, এটা খুবই দু:খজনক। যেসব সাম্প্রদায়িক গোষ্ঠি বার বার এসবে ইন্ধন দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই সাথে বক্তরা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংখ্যালঘুদের সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্ববান জানান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি