৫ মে ২০২৬

রুশ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ট্রাম্প-এরদোয়ান আলোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রুশ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ট্রাম্প-এরদোয়ান আলোচনা

বাংলাপ্রেস ডেস্ক : বুধবার তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে আলোচনার পর কোন রকম অগ্রগতি হবার কোন পূর্বাভাষ পাওয়া যায়নি। দুজন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রেজেপ তাইয়েপ এরদোয়ান হৌযাইট হাউজে তাঁদের ঐ আলোচনাকে ফলপ্রস্তু এবং আন্তরিক বলে বর্ণনা করেছেন।

তবে এরদোয়ানের পাশে দাঁড়িয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যে তুরস্ক S-400, এর মতো রাশিয়ার কাছ থেকে সর্বাধূনিক অস্ত্র ক্রয়ের কারণে, ট্রাম্পের কথায় আমাদের জন্য গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অবশ্য বলেন আমরা আশা করছি আমার এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবো।

তুরস্ক যে S-400 ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কিনেছে তা আমেরিকার আইন ভঙ্গ করছে যেখানে রাশিয়ার কাছ থেকে সামরিক ভারি অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা রয়েছে। আর এর কারণেই যুক্তরাষ্ট্র তার এই নোটো মিত্র রাষ্ট্রকে F-35 যৌথ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দিয়েছে। এই প্রসঙ্গে এরদোয়ান বলেন আমরা সংলাপের মাধ্যমে এই সব প্রতিবন্ধকতা দূর করতে পারি।

তুরস্কের এই নেতা আরও বলেন যে দাম ঠিক থাকলে তাঁদের দেশের সামরিক বাহিনী আমেরিকান পেট্রিয়ট ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে। উভয় দেশের কর্মকর্তারা বলছেন গুরুত্বর্পূর্ণ বিষয়গুলোর নিস্পত্তির জন্য উচ্চ পর্যায়ের আরও আলোচনার পরিকল্পনা করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি