রুহিয়ায় মিষ্টি কুমড়া ও পেয়াজক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় রাতের আঁধারে এক কৃষকের জমির ৫ একর জমিতে মিষ্টি কুমড়া গাছ,আলু, পিঁয়াজ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক।
গত শনিবার রাতে রুহিয়া ইউনিয়নের ছালেহীয়া মাদরাসার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক তৌহিদ ইসলাম (৩০) ঘনিবিষ্ণুপুর মিলপাড়ার হামিদুর ইসলামের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক তৌহিদ জানান, আমি কাপড় ব্যবসায়ী আইয়ুব আলীর কাছে ২০ একর জমি বর্গা নিয়ে মিষ্টি কুমড়া, আলু পিঁয়াজ চাষাবাদ করি।
এ বছর অন্যান্য ফসলের পাশাপাশি ২০ একর জমিতে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে ছিলেন, যা গত শনিবার রাতে নষ্ট করে জমিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি