১৫ নভেম্বর ২০২৬

রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম
রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত


দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‍্যালি শেষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় রুহিয়া কালিতলা বাজার সংলগ্ন মরহুম দবিরুল ইসলাম (জলা)-এর মিল মাঠে এই সভা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা বালাইনাশক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উপজেলা খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা (অতিরিক্ত দায়িত্ব রুহিয়া) কৃষি অফিসার নাসিরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু আব্দুল্লাহ মুজাহিদ, উদ্বোধক রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, জেলা খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি এম কে এ হাবীব সরকার, সাধারণ সম্পাদক শাহজাহান কবির (জেম), রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক সরকারসহ বিএনপি ও অ্যাসোসিয়েশনের ইউনিয়ন নেতৃবৃন্দ। এ সময় উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে বক্তারা কৃষির উন্নয়নে বালাইনাশকের সঠিক ব্যবহার ও ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি অফিসার নাসিরুল আলম বলেন, কৃষির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে বালাইনাশকের সঠিক ও পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি। কৃষকদের সঠিক পরামর্শ দিতে খুচরা ব্যবসায়ীদের ভূমিকা অনস্বীকার্য। সরকার অনুমোদিত ও মানসম্মত বালাইনাশক বিক্রির মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে। কোনোভাবেই ভেজাল বা অননুমোদিত কীটনাশক বিক্রি করা যাবে না।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি