১০ মে ২০২৬

রুহিয়ায় প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রুহিয়ায় প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায়
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রতিটি পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। রুহিয়া থানাধীন ২৮টি পূজামন্ডপ সিসিটিভি ক্যামেরা আওতায় আনা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় দুর্গা প্রতিমা ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। পূজা উদযাপন কমিটির রুহিয়া ইউনিয়নে সভাপতি অশ্বিনী চন্দ্র বর্মন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা অনুষ্ঠানে প্রশাসন এবং রাজনৈতিক নেতারা তৎপর রয়েছেন। রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল রহমান বলেন, সব পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক এ মন্দিরগুলোতে টহলরত থাকবে। এছাড়া প্রশাসনের যৌথ নিরাপত্তা টিম সার্বক্ষণিক কাজ করবে। এবং একটি মনিটরিং সেল থাকবে। পূজা মণ্ডপে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি