৯ সেপ্টেম্বর ২০২৬

রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন রুহিয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি মোছা. রহিমা খাতুন।


এতে বক্তব্য দেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. পারুল বেগম, উপজেলা কৃষকদলের সভাপতি আইনুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য দবিরউদ্দিন ও আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি