৫ মে ২০২৬

রৌমারীতে ২১ আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রৌমারীতে ২১ আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্যোশ্যে বর্বরোচিত নৃসংশ গ্রেনেট হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রৌমারী উপজেলা ছাত্রলীগ।

আজ দুপুর ১২টায় ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জুয়েলের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আকতার আহসান বাবু, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জুয়েল। এসময় উপস্থিত ছিলেন মাসুকুর রহমান বিপ্লব, জাহিদুল ইসলাম জনি, মাহমুদুল হাসান রুবেল, রফিক হাসান রকিব, শামিম হোসাইন সোহাগ, ইমরান খাঁন, আমিনুদৌল্লা অপূর্ব, সোহেল রানা সুমন আহমেদসহ রৌমারী উপজেলার সকল স্তরের ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা নৃসংশ বর্বরোচিত হত্যা কান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং এ মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক রায় কার্যকরের দাবি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি