৬ মে ২০২৬

রওশন এরশাদকে কেবিনে স্থানান্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রওশন এরশাদকে কেবিনে স্থানান্তর
বাংলাপ্রেস ডেস্ক: বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ থেকে বুধবার (২৫ আগস্ট) দুপুরে অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার সহকারী একান্ত সচিব মামুন হাসান এদিন বিকাল সাড়ে ৩ টার দিকে এ তথ্য জানান। গত শনিবার (১৪ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও তার ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মামুন হাসান বলেন, ‘রওশন এরশাদের সন্তান রাহগীর আল মাহি সাদ এরশাদ (এমপি) বিরোধীদলীয় নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি