৪ মে ২০২৬

রোমে বাংলাদেশ দূতাবাসে দু'দিনব্যাপী অমর একুশ পালনের প্রস্তুতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রোমে বাংলাদেশ দূতাবাসে দু'দিনব্যাপী অমর একুশ পালনের প্রস্তুতি
বাংলাপ্রেস ডেস্ক: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য রোমস্থ বাংলাদেশ দূতাবাস দুইদিনব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে। এ উপলক্ষে আজ ২০ ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৭ টা ০১ মিনিটে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান দূতাবাসে অবস্থিত শহিদ মিনারে পুস্প্যমাল্য অর্পণ করেন। এ সময়ে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের পরে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে ভাষা শহিদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আগামীকাল সকাল ৯.৩০ ঘটিকায় জাতীয় পতাকা অর্ধনমিতকরনের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচী শুরু হবে। আলোচনা সভায় বাংলাদেশী ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করবেন। এছাড়া বহুভাষাভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের শিল্পীরা অংশগ্রহণ করবে। ইতালি সরকারের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ-এর কারনে এ বছর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর কর্মসূচী ডিজিটাল মাধ্যম zoom -এ আয়োজিত হচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি