রোজার মধ্যে গাজায় ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করলো ইসরায়েল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় সকল মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়ে ইসরাইল বলেছে যে, হামাসকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্প্রসারণ পরিকল্পনায় রাজি হতে হবে।
যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়েছে শনিবার। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, হামাস এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
হামাসের একজন গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করার ঘটনাটিকে ‘সস্তা ব্লাকমেইল’ এবং যুদ্ধবিরতি চুক্তিকে ‘অভ্যুত্থান’ বলে আখ্যা দিয়েছেন। একই সাথে তিনি এই ঘটনায় মধ্যস্থতাকারীদের সহায়তাও চেয়েছেন।
হামাস এই চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পক্ষে, যা মূল চুক্তি অনুযায়ী হওয়ারই কথা ছিল। এতে বন্দিদের মুক্তি ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত অন্তর্ভুক্ত ছিল।
এর আগে হামাস বলেছিল, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা ছাড়া তারা যুদ্ধবিরতির প্রথম ধাপের কোনো সম্প্রসারণে রাজি হবে না।
এদিকে, নেতানিয়াহুর দফতর এক বিবৃতিতে বলেছে, প্রথম ধাপের বন্দিবিনিময় চুক্তি শেষ হয়েছে এবং হামাস উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন যে, আজ (রোববার) সকাল থেকে গাজায় সব ধরনের পণ্য ও সরবরাহ প্রবেশ বন্ধ থাকবে। সূত্র : বিবিসি
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি