রোবট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার ফাইটাররা
বাংলা প্রেস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৩ এএম
বাংলাপ্রেস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৬টি ইউনিট।
একইসঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়াও উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।
শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৬টা পর্যন্ত পুরোপুরি আগুন নেভানো যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি