৮ মে ২০২৬

রংপুরে স্বাধীনতার স্মারক ম্যুরাল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রংপুরে স্বাধীনতার স্মারক ম্যুরাল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি
  বাংলাপ্রেস ডেস্ক: রংপুর নগরের মর্ডান মোড়ে স্বাধীনতার স্মারক ম্যুরাল ‘অর্জন’ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্প্রে ক্যান ও কালো রং দিয়ে মুছে দেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত কয়েক শিক্ষার্থী। এই কাজে তাঁরা রংপুর সিটি করপোরেশনের বিম লিফটার ব্যবহার করেন। ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুরের বীর জনতা বাউঙ্কা, লাঠি, বল্লম, কোঁচ আর তির–ধনুক নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করেন। স্বাধীনতার স্মারক ম্যুরাল ‘অর্জন’-এ সেই ঐতিহাসিক ঘটনা উপস্থাপন করা হয়েছে। ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে ম্যুরালটির উদ্বোধন করা হয়। এর উচ্চতা প্রায় ৩৫ ফুট। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল রাত সাড়ে ৯টায় সিটি করপোরেশনের বিম লিফটার নিয়ে আসেন শিক্ষার্থীরা। তবে বিম লিফটাররা ছোট হওয়ায় কয়েকবার চেষ্টা করেও তাঁরা ছবি মুছতে পারছিলেন না। পরে কাঠের মাথায় কাপড় পেঁচিয়ে তাতে রং ও স্প্রে মাখিয়ে শেখ মুজিবের ছবি মুছে দেন গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল ইসলাম ও প্রিন্স আহমেদ (পলাশ)। ম্যুরালে মুক্তিযুদ্ধের অন্য ছবি অক্ষত আছে। পরে রাজিবুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচার সরকারের প্রতীক বিভিন্ন জায়গা থেকে ভেঙে ফেলা হয়েছে। মডার্ন মোড়ের ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপিকে বলেছিলাম, কিন্তু তারা উদ্যোগ নেয়নি। তাই আমরা আহত জুলাইযোদ্ধারা ছবিটি মুছে দিলাম।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি