৮ মে ২০২৬

রংপুরে এলপিজি স্টেশনের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১, আহত ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রংপুরে এলপিজি স্টেশনের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১, আহত ২০
বাংলাপ্রেস ডেস্ক: রংপুর নগরীর সিওবাজারে সিও বাজার এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় গ্যাস স্টেশন থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে বেশ কিছু ঘর বাড়ির দরজা জানালা সহ স্থাপনা। আজ শনিবার দুপুর ১টার পরপর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সাত দিন আগে এলপিজি স্টেশনের ট্যাংকারে লিকেজ ধরা পরলে বন্ধ করা হয় সব ধরনের গ্যাস বেঁচা-কেনা কার্যক্রম। আজ সকাল থেকেই মেরামতের কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেরামতের কাজে নিয়োজিত চার কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সোহাগ নামে একজন ইঞ্জিনিয়ার মারা যান। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে, লিকেজ মেরামতের সময় ট্যাংকারে চাপ সৃষ্টি হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বাদশা মাসউদ আলম জানান, বন্ধ থাকা গ্যাস ট্যাংকার মেরামতের সময় বিকট শব্দ হয়। ছড়িয়ে পড়ে ধোয়ার কুণ্ডলী। এ সময় একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রংপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোবাহান মোল্লা জানান, কেন এই ধরনের ঘটনা ঘটলো তার কারণ অনুসন্ধান করছে সেনাবাহিনী। কর্তৃপক্ষের ব্যর্থতা থাকলে অবশ্যই তাকে সে জবাব দিতে হবে। তিনি বলেন, এ ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে আশপাশের ঘর-বাড়ি ও যানবাহনের। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি