রণবীরের লুকিয়ে নজরদারি, কার ওপর জানেন?
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুর। আলিয়া ভাটের সঙ্গে প্রেম নিয়ে বর্তমানে খবরে শিরোনামে তিনি। তবে এ নায়কও সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছেন। আর সেই খবর এবার ফাঁস হয়ে গিয়েছে। কফি উইথ কর্ণ’-এর মঞ্চেই এমন কথা স্বীকার করেছেন রণবীর নিজেই। কিন্তু কাদের স্টক করেন অভিনেতা?
সূত্রের খবর, আলিয়া ভাটের সঙ্গে এই মুহূর্তে রণবীরের প্রেমের গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি। রণবীর অনেক দিন ধরেই আলিয়াকে ফলো করেন। এ ছাড়া এই তালিকায় রয়েছেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকাও। ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন।
দুই নায়িকা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে ছবি দিচ্ছেন, সব কিছুর ওপর নাকি নজর রাখেন রণবীর। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রতিদ্বন্দ্বী তথা দীপিকার স্বামী রণবীর সিং এর প্রতিও নাকি নজর রাখেন রণবীর কাপুর।
শুধু নাকি রণবীর নন। এই অভ্যেস রয়েছে কারিনা কাপুর খানেরও। অন্য নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে নাকি বলিউডের অন্য সেলেবদের খোঁজ খবর রাখেন ভাই-বোন দু’জনেই। যদিও এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তারকারা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি