রমজান মাসজুড়ে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে: প্রেস সচিব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে গতবছরের রমজানের তুলনায় এ বছর রমজানের শুরুতে অধিকাংশ নিত্যপণ্যের মূল্য কম। রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে এবং আশা করি পুরো রমজান মাসজুড়ে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।
শনিবার (১ মার্চ) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, গত অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন রমজানে খাদ্যপণ্যসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে। সে লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহ নিবিড়ভাবে কাজ করেছে।
তিনি বলেন, রোজার সময় ভোজ্য তেল, ছোলা, খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। কীভাবে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় সরকার সেটিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে এসব পণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পরই বন্যা মোকাবিলা করতে হয়েছে। এবার ৬টা বন্যা হয়েছে। এরপরও নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য গতবছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি