৪ মে ২০২৬

রকেট হামলার জবাব দেবে ইসরাইল, জানাল সেনাবাহিনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:০০ পিএম
রকেট হামলার জবাব দেবে ইসরাইল, জানাল সেনাবাহিনী

বাংলাপ্রেস ডেস্ক:   লেবানন থেকে ছোড়া রকেট প্রতিহত করার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী সম্প্রতি জানায়, গত এক ঘণ্টায় লেবাননের ভূখণ্ড থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল চিহ্নিত করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লেবানন থেকে আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইরান থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবরের ঠিক কয়েক মিনিটের মাথায় লেবাননের পক্ষ থেকে এই হামলা চালানো হয়। 

এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়ে এলাকায় ইসরাইলি বিমান হামলায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন। 

হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শিয়া প্রধান অঞ্চলটিতে তীব্র বোমাবর্ষণের ফলে সাধারণ মানুষ প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। হামলার শুরু থেকেই রাস্তাগুলোতে যানবাহনের প্রচণ্ড জট তৈরি হয় এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি