১০ মে ২০২৬

রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন ১৮ অক্টোবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন ১৮ অক্টোবর
জবি প্রতিনিধি: দেশের সুন্দরীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর দ্বিতীয় অডিশন আগামী ১৮ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের অফিসে অডিশনটি অনুষ্ঠিত হবে। ১৬ থেকে ৪৫ বছর বয়সী যে কোন নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এজন্য এক হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে। প্রতিযোগিতার প্রথম অডিশন গত ৯ জুন অনুষ্ঠিত হয়। অডিশনে নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে শীঘ্রই শুরু হবে গ্রুমিং রাউন্ড। অডিশনের ঠিকানা লাবণ্য মিডিয়া হাউজ, ৪৯/১/ বি, ৩য় তলা, পুরানা পল্টন বটতলা মসজিদ, পুরানা পল্টন লাইন, ঢাকা। অডিশন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজ এর প্রতিনিধি বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, বিগত কয়েক মাস দেশের সার্বিক পরিস্থিতির কারনে বিশেষ করে জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের সম্মানে অডিশন বন্ধ রাখা হয়েছিলো। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার অডিশন পর্ব শুরু হয়েছে পর্যায়ক্রমে সকল অডিশন অনুষ্ঠিত হবে এবং ঘোষিত সময়ে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক স্নিগ্ধা হোসাইন প্রিয়া বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারনে অডিশন বন্ধ থাকলেও ভালো লাগছে যে আমরা পুনরায় অডিশন শুরু করতে পারছি। উল্লেখ্য যে, রিয়েলিটি শো বিউটি কুইন অডিশন সম্পর্কে বিস্তারিত জানতে অথবা জরুরি প্রয়োজনে ০১৭৯২৩০৪৯৬৮ এবং ০১৭৯২৩০৭৫৮৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি