৪ মে ২০২৬

রিয়াদকে বিশ্রাম দিয়ে সোহানকে অধিনায়ক ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রিয়াদকে বিশ্রাম দিয়ে সোহানকে অধিনায়ক ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হবে মাহমুদউল্লাহ রিয়াদকে। তার জায়গায় টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান। এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল ক্রিকেট পাড়ায়। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। মাহমুদউল্লাহ রিয়াদকে জিম্বাবুয়ে সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হলো। তার জায়গায় টি-টোয়েন্টি সিরিজে এই সফরে নেতৃত্ব দেবেন সোহান। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আজ (২২ জুলাই) গুলশানের সিক্স সিজন হোটেলে গণমাধ্যমের সামনে জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং বাকিরা। এই সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানেই রিয়াদকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো কথা বলেননি নির্বাচকরা। গণমাধ্যমে এই তথ্য দেওয়ার আগে হোটেলে টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদের সঙ্গে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। এরপরই এমন সিদ্ধান্ত জানালেন তারা। এদিকে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেলেন পারভেজ হোসেন ইমন। জালাল ইউনুস বলেন, ‘আমরা কিছুদিন ধরে আমাদের টি-টোয়েন্টি দল নিয়ে আলোচনা করছিলাম। কারণ, আমরা টেস্ট এবং টি-টোয়েন্টিতে এখনও ধারাবাহিকভাবে ভালো করতে পারছি না। এজন্য জিম্বাবুয়ে সিরিজ নিয়ে অনেক চিন্তা-ভাবনা ছিল ক্রিকেট বোর্ডের। কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে রিয়াদের ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে আলোচনা চলছিল। তাই আজ আমরা তার সঙ্গে আলোচনায় বসেছিলাম। সেখানে আমরা জানিয়েছি, এই সিরিজে নতুন একটা টিম পাঠাতে চাইছি আমরা। কিছু সিনিয়র প্লেয়ারও থাকছে না। নতুন কিছু ক্রিকেটারকে আমরা দেখার জন্য পাঠাচ্ছি। এই সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিয়েছি। আমরা এই বিষয়টি মাহমুদউল্লাহকে জানিয়ে দিয়েছি। এ ছাড়া মুশফিকও যাচ্ছে না, এটা তাকেও জানিয়ে দিয়েছি। সাকিবও জানে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজের জন্য আসলে দেখছি। এশিয়া কাপ বা অন্যকিছু এখন ভাবছি না আমরা।’ টি-টোয়েন্টি স্কোয়াড : মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি