১০ মে ২০২৬

রিমান্ড শেষে কারাগারে পলক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রিমান্ড শেষে কারাগারে পলক
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বাড্ডা থানায় করা হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। মামলায় গত ২৩ এপ্রিল পলকের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। এ আদেশের ভিত্তিতে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে তাকে দুদিন জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে পলক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে কারাগারে আটক রাখার আবেদন সূত্রে জানা গেছে। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে বাসায় ফিরছিলেন ভুক্তভোগী আব্দুল জব্বার সুমন। এ সময় অজ্ঞাতপরিচয় আসামিদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় ভুক্তভোগীর মা নাজমা বেগম বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের নামোল্লেখ করে বাড্ডা থানায় একটি মামলা করেন। এ মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি জুনাইদ আহমেদ পলক। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি