৫ মে ২০২৬

রিমান্ড নামঞ্জুর, কারাগারে মাহি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রিমান্ড নামঞ্জুর, কারাগারে মাহি
বাংলাপ্রেস গাজীপুর : চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাহিয়া মাহিকে আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন’ এর আগে মাহিকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানিয়েছিলেন, মাহিকে আজই আদালতে হাজির করা হবে এবং তার রিমান্ড চাওয়া হবে।   আরো পড়ুন :  অভিনেত্রী মাহিয়া মাহী গ্রেপ্তার ওমরাহ পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে একই মামলায় তবে তার স্বামী রাকিব সরকার পলাতক আছেন। শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে এ মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক লাইভে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই চিত্রনায়িকা। সৌদি আরব থেকে করা সেই ফেসবুক লাইভে মাহি বলেন, ‘হতে পারে আমি দেশে আসার সঙ্গে সঙ্গে হয়তবা আমরা অ্যারেস্ট হতে পারি। যা হবার হবে, আমরা ফেস করব।’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি