৮ মে ২০২৬

রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাপ্রেস ডেস্ক: রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার দুপুরে রেলভবনে মন্ত্রীর সভাকক্ষে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতকালে ভারতের সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে অলোচনা হয়। ভারতের অর্থায়নে বাংলাদেশ রেলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে। এছাড়া বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে ৫টি রেল সংযোগ চালু আছে। গত বছরের ১৭ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগ উদ্বোধন করেন। চালু হওয়া এই রেল সংযোগ ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ ও দ্বিপক্ষীয় বাণিজ্যকে শক্তিশালী করবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি