৫ মে ২০২৬

রেগে গেলে কী করেন পরীমণি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রেগে গেলে কী করেন পরীমণি
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকাদের মধ্যে অন্যতম পরীমণি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। ক্যারিয়ার কিংবা ব্যক্তিজীবন―যেকোনো ইস্যুতে খোলামেলা কথা বলেন। এ কারণে অনেক সময় সংবাদের শিরোনামেও উঠে আসেন এ অভিনেত্রী। এই তো কয়েক মাস আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহ এবং বিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন। তবে এবার কাজ নিয়ে আলোচনায় তিনি। সব বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন লাস্যময়ী এই নায়িকা। এ অভিনেত্রী এখন কলকাতায়। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের ‘ফেলুবকশি’ সিনেমায় যুক্ত হওয়ার কথা জানান। এতে জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে দেখা যাবে তাকে। আর তাদের রসায়ন দেখার জন্য অপেক্ষায় দর্শকরা। আসন্ন ঈদে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সিরিজ নিয়ে আসতে যাচ্ছেন তিনি। সিরিজের নাম ‘রঙিলা কিতাব’। ইতোমধ্যে এর একটি প্রোমো ভিডিও প্রকাশ হয়েছে। অভিনেত্রী সেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘রঙিলা কিতাব, আসছে!’ প্রোমোতে দেখা গেছে―কয়েকটি প্রশ্ন করা হয়েছিল পরীমণিকে। তাকে প্রশ্ন করা হয়, রেগে গেলে কী করেন তিনি? জবাবে বলেন, মাথা ফাটাই। এরপর বলেন, না, এটা নির্ভর করছে কার ওপর রাগছি এবং কতটুকু রাগ হচ্ছে। এছাড়া আরও দুটি প্রশ্নের পর তার কাছে জানতে চাওয়া হয়, তার পরবর্তী প্রোজেক্ট কী? উত্তরে এই নায়িকা কিঙ্কর আহসানের ‘রঙিলা কিতাব’ বই দেখিয়ে বলেন, আসলেই জানতে চাও? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি