৯ মে ২০২৬

রাতে শতভাগ বর্জ্য অপসারণের দাবি, সকালে ভিন্ন চিত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাতে শতভাগ বর্জ্য অপসারণের দাবি, সকালে ভিন্ন চিত্র
বাংলাপ্রেস ডেস্ক: ঈদের রাতে শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও ঢাকার অনেক এলাকায় আজও পড়ে আছে কোরবানির বর্জ্য। রোববার (৮ জুন) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, অলিগলি, সড়কপাশ ও বর্জ্য স্থানান্তরের কেন্দ্রগুলোতে এখনো রয়ে গেছে দুর্গন্ধ ছড়ানো বর্জ্য। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে জানায়, তাদের আওতাধীন এলাকায় সাড়ে ৯ হাজার টন বর্জ্য সরানো হয়েছে। দাবি করা হয়, ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী ৮ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণ করেছেন। কিন্তু আজ সকাল সাড়ে ৭টার দিকে মধ্য পীরেরবাগের ৬০ ফুট সড়কে গিয়ে দেখা যায়, সড়কের অর্ধেকজুড়ে বর্জ্য জমে আছে। একই অবস্থা মধ্যমণিপুর ও পশ্চিম আগারগাঁওয়েও। পরিচ্ছন্নতাকর্মীরা জানান, গতকাল বিকেলের পর থেকে এসব এলাকায় কোনো গাড়ি আসেনি। বর্জ্য এলাকা থেকেই অপসারণ হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও শনিবার রাতে জানায়, ৭৫টি ওয়ার্ডে ১২ ঘণ্টার মধ্যে ১২ হাজার টন বর্জ্য সরানো হয়েছে। তবে আজ সকাল ৮টার দিকে ধানমন্ডি ৮ নম্বর ও কলাবাগান শিশুপার্ক–সংলগ্ন এসটিএসে গিয়ে দেখা যায়, এখনও বর্জ্য জমে আছে। স্থানীয় একজন জানান, রাত তিনটা পর্যন্ত কিছু বর্জ্য সরানো হয়েছে, পরে কেউ আসেনি। আবাহনী মাঠ ও মনেশ্বর সড়কেও দেখা গেছে একই চিত্র। রাস্তার পাশে পড়ে আছে গরুর ভুঁড়িসহ নানা উচ্ছিষ্ট। দুর্গন্ধে নাক চেপে হাঁটছেন পথচারীরা। মিরপুর, শেওড়াপাড়া, বেনারসিপল্লি, আজিমপুর, নিউ পল্টন লাইনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে বা এসটিএসে এখনও পড়ে আছে কোরবানির বর্জ্য। সিটি করপোরেশনগুলো রাতেই কাজ শেষ করার দাবি করলেও সকালে দেখা গেল ভিন্ন বাস্তবতা। অনেক জায়গায় এখনও সঠিকভাবে অপসারণ হয়নি ঈদের বর্জ্য। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি