৬ মে ২০২৬

রাশিয়ার ভূমিকম্পটি ইতিহাসের ষষ্ঠ তীব্রতম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাশিয়ার ভূমিকম্পটি ইতিহাসের ষষ্ঠ তীব্রতম
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার ৮.৭ মাত্রার ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়েছে বলে জানিয়েছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূকম্প ও টেকটনিকস বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিসজেউস্কি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৮.৮, যা একে ২০১০ সালের চিলির বায়োবিও প্রদেশের ভূমিকম্প এবং ১৯০৬ সালের ইকুয়েডরের এসমেরালদাস ভূমিকম্পের সঙ্গে এক সারিতে নিয়ে আসে। চিলির ভূমিকম্প সম্পর্কে (ইউএসজিএস) বলেছে, ‘চিলির কিরিহু শহরের উপকূলের কাছে আঘাত হানা এই প্রচণ্ড ভূমিকম্পে ৫২৩ জন নিহত হন এবং ৩,৭০,০০০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়।’ ইকুয়েডরের ভূমিকম্পটি ‘ইকুয়েডর-কলম্বিয়া ভূমিকম্প’ নামে পরিচিত এবং এটি একটি বিশাল সুনামির সৃষ্টি করেছিল, যা ১,৫০০ জনকে হত্যা করে এবং উত্তরের সান ফ্রান্সিসকো পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন দেখা যায়, ইতিহাসের পঞ্চম শক্তিশালী ভূমিকম্পটিও আজকের মতোই রাশিয়ার কামচাটকা অঞ্চলে ঘটেছিল। সেটি ছিল ১৯৫২ সালে এবং এটিই ছিল বিশ্বের প্রথম রেকর্ডকৃত ৯ মাত্রার ভূমিকম্প। ওই ভূমিকম্প একটি বিশাল সুনামির সৃষ্টি করেছিল, যা হাওয়াই দ্বীপে আঘাত হানে এবং এক মিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি ঘটায়। সূত্র: সিএনএন নিউজ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি