৭ মে ২০২৬

রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে ইউক্রেনের হামলা
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনের ড্রোন হামলায় শনিবার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সুরগুটনেফতেগাজ কোম্পানির একটি সহযোগী কিনেফ তেল শোধনাগারের ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ ট্যাঙ্কগুলোর একটির বাহ্যিক আবরণকে ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখ করা হয়নি। এদিকে পৃথক বিবৃতিতে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে কোনও উল্লেখযোগ্য ক্ষতি করার আগে গত রাতে রাশিয়ার অঞ্চল জুড়ে ৩১টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ার এমন দাবির বিষয়ে ইউক্রেনের তরফে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : আনাদুলু [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি