৫ মে ২০২৬

রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিসুস্তিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিসুস্তিন

বাংলাপ্রেস ডেস্ক: মিখাইল মিসুস্তিন রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (১৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিকভাবে অনভিজ্ঞ মিশুস্টিনকে পুতিন বেছে নিয়েছেন যেন প্রধানমন্ত্রী সিদ্ধান্তগ্রহণের জন্য প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল থাকেন।

এর আগে, রাশিয়ার সংবিধান সংশোধন করে সংসদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য গণভোট আয়োজনে প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। তার সেই প্রস্তাবের সূত্রধরে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব পদত্যাগ করেন। তারপর প্রেসিডেন্ট নিজ ক্ষমতাবলে প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্টিনের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, রাশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ দেওয়ার ক্ষমতা এককভাবে রাষ্ট্রপতির হাতে রয়েছে। সংবিধানের এই অংশ সংশোধন করে সংসদের কাছে প্রধানমন্ত্রী ও কেবিনেট গঠনের ক্ষমতা অর্পন করার ব্যাপারে ভাবছে দেশটি।সূত্র : এপি

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি