রাশিয়ার হাতে ১০ দিন সময় আছে : ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধ ও একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়াকে ‘১০-১২’ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, না হলে দেশটিকে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
বুধবার (৩০ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব।
তিনি বলেন, রাশিয়া মনে হয় যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্কসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
ট্রাম্প আরো জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ‘সেকেন্ডারি ট্যারিফ’ বা রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর ওপরও শুল্ক আরোপের হুমকি দেন। সেসময় তিনি যুদ্ধ থামাতে রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময় দেন, যা আগের ৫০ দিনের সময়সীমার তুলনায় অনেক কম।
ট্রাম্প বলেন, আমাকে এখন এটা পর্যালোচনা করতে হবে; আমি যে ৫০ দিনের সময় দিয়েছিলাম, তা কমিয়ে আনছি। কারণ, আমি জানি এর উত্তর কী হতে পারে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি