রাশিয়ান নৌযানে আগুন, ১৪ নাবিকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদেশ ডেস্ক: রাশিয়ার নৌবাহিনীর একটি যানে আগুন লাগায় ১৪ নাবিকের মৃত্যু হয়েছে। ধোঁয়া থেকেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার রাশিয়ার সমুদ্রসীমা পরিমাপ করছিল ওই নৌযানটি। তখন এতে আগুন লাগে এবং অনেক ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়ার কারণেই মৃত্যু হয় নাবিকদের।
অবশ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌযানটির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে দেশটির বেশকিছু গণমাধ্যম বলেছে, এটা ছিল পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মিনি-সাবমেরিন যা বিশেষ অপারেশনে ব্যবহার করা হতো।
নৌযানটির আগুন পরবর্তীতে নিভিয়ে ফেলা হয়। বর্তমানে এটি তীরে নিয়ে আসা হয়েছে। এতে কতজন নাবিক ছিল তা নিশ্চিত করে জানায়নি কেউই। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি