১০ মে ২০২৬

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১২ এপ্রিল) তিনি দেশে ফেরেন। সফরকালে তিনি, রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময়, সামরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। রাশিয়া সফরের সময় (৭ এপ্রিল) তিনি রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল এ. ফোমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও আস্থাবৃদ্ধিমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। পরদিন (৮ এপ্রিল) তিনি রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় প্রশিক্ষণ বিনিময়, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়। এছাড়া, জেনারেল ওয়াকার রুশ জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গেও বৈঠক করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা এবং বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে তিনি রোস্টেক ও রোসোবরন এক্সপোর্ট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময় আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। ক্রোয়েশিয়া সফরের সময় (১০ এপ্রিল) তিনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্ডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প স্থাপন, যৌথ সামরিক মহড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ৬ এপ্রিল রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফরে যান। সফর শেষে আজ দেশে ফেরেন তিনি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি