৮ মে ২০২৬

রাষ্ট্রপতির পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাষ্ট্রপতির পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। মো. সাহাবুদ্দিন বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে আমি দেশে-প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি ঈদের এই আনন্দ যেন সবার মাঝে সারাবাংলায় ছড়িয়ে পড়ে। আমি দেশবাসীকে ধনী-দরিদ্র নির্বিশেষে এই আনন্দ সবার সঙ্গে মিলেমিশে উপভোগের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ- এ প্রত্যাশা করি। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবিক মূল্যবোধ, সাম্য, পারস্পরিক সহাবস্থান, সহযোগিতা-ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। রাষ্ট্রপতি বলেন, এই বছর আমরা এমন একটা সময়ে ঈদ উদযাপন করছি, যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছে। শত শত এতিম শিশু মা-বাবাকে হারিয়ে এক টুকরো রুটির জন্য হন্যে হয়ে ঘুরছে। যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ওদের দুঃখ-কষ্ট লাঘবে নিজের সাধ্যমতো চেষ্টা করা। ঈদ আমাদেরকে সেই শিক্ষাই দেয়। মো. সাহাবুদ্দিন বলেন, মনে রাখতে হবে দুঃখ একলা ভোগ করা যায়। কিন্তু আনন্দ একলা ভোগ করা যায় না- সকলকে নিয়ে করতে হয়। তাই ঈদের আনন্দ থেকে আমাদের পাড়া-প্রতিবেশী, আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি সমাজের সচ্ছল ব্যক্তির প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। যাতে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই হোক- এবারের ঈদুল ফিতরে আমাদের অঙ্গীকার। সবাইকে আবারো ‘ঈদ মোবারক’। জয় বাংলা। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি