৬ মে ২০২৬

রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি
বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ এই মুহূর্তে বিএনপি চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য। রাষ্ট্রপতির অপসারণ নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, এতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি। বিএনপির এই নেতা আরও বলেন, রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যা দেশে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করবে। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির তিন সদস্য। বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে দেশে যাতে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি না হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‌নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। চলমান সংকট দূর করতে হবে। দেশে যাতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি