রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে ঐকমত্য তৈরি হয়নি: আলী রীয়াজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক :জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে ঐকমত্য তৈরি হয়নি। বুধবার (২৫ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ষষ্ঠ দিনের দ্বিতীয় দফার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাব পরিবর্তন করেছে। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করে বলেন, এতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির প্রতিনিধি সদস্য থাকবেন। এ বিষয়ে অধিকাংশ দল স্বাগত জানিয়েছে। কিছু দল আপত্তি জানিয়েছে। আরও কিছু পরামর্শও এসেছে। এ নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে করা হবে।
ড. আলী রীয়াজ আরও বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে সিদ্ধান্তে না এলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও সিদ্ধান্তে আসা যাচ্ছে না।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি