৫ মে ২০২৬

রানুকে ৫৫ লাখ টাকা দামের বাড়ি উপহার দিলেন সালমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রানুকে ৫৫ লাখ টাকা দামের বাড়ি উপহার দিলেন সালমান

বিনোদন ডেস্ক: রানাঘাটের রেলস্টেশনেই যার সময় কাটতো। ভবঘুরে জীবন এক মুহুর্তেই বদলে গেল। তার নাম এখন গোটা বিশ্বজুড়ে। তিনি রানু মণ্ডল। হিমেশের সুরে সিনেমার গান গেয়ে হৈচৈ ফেলে দেন। সর্বত্র এখন তাকে নিয়েই আলোচনা।

ফেসবুকের একটা ভিডিও ৷ সেই ভিডিওতে রানুর গলায় ‘এক প্যয় কা নগমা হ্যয়’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ তারপর সব কিছু অন্যরকমভাবে ঘটতে থাকে। পাল্টে যায় রানুর জীবন।

শোনা যাচ্ছিল এবার সালমান খানের ‘বিগ বস’র ১৩তম সিজনে দেখা যাবে তাকে। বলিউড সুপার স্টার সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টেলি শো ‘বিগ বস’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

এর আগে রয়েছে অন্য একটি চমক। বলিউড ভাইজান রানু মণ্ডলকে ৫৫ লাখ টাকা দামের একটি বাড়ি উপহার দিয়েছেন। সালমান অভিনয়ের বাইরেও অনেক সমাজসেবামূলক করেন ৷ সেই ধারাবাহিকতায় এবার রানুকে ৫৫ লাখ টাকার আস্ত বাড়ি উপহার হিসেবে দিয়ে দিলেন সাল্লু ভাই।

যাকে কেউ কোনওদিন পাত্তা দেয়নি, যাকে সকলে ভবঘুরে ভাবত- সেই রাণু মণ্ডল মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে। এটা কেবল রাণু মন্ডলের নয়, সমগ্র এলাকার গর্ব বলে মনে করছেন রানাঘাটের বাসিন্দারা। এদিকে তার মেয়ে যে গত দশ বছর ধরে তার কোনো খবর নেয়নি সেও এখন যোগাযোগ রাখছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি