৪ মে ২০২৬

রাজতন্ত্র নয়, গণতন্ত্র চাই’: যুক্তরাষ্ট্রে লাখো মানুষের ‘নো কিংস’ বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম
রাজতন্ত্র নয়, গণতন্ত্র চাই’: যুক্তরাষ্ট্রে লাখো মানুষের ‘নো কিংস’ বিক্ষোভ

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ শিরোনামে আয়োজিত এই আন্দোলনটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। আগের মতোই এবারও লাখো মানুষের অংশগ্রহণে বড় আকার ধারণ করেছে।

আয়োজকরা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে তারা এই বিক্ষোভ করছেন। এর মধ্যে রয়েছে ইরান ইস্যুতে যুদ্ধ পরিস্থিতি, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘ট্রাম্প একজন শাসকের মতো আচরণ করতে চান। কিন্তু এটি আমেরিকা— এখানে ক্ষমতা জনগণের, কোনো রাজা বা ধনী গোষ্ঠীর নয়।’

শনিবার দিনভর দেশটির প্রায় সব বড় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর মধ্যে নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলস উল্লেখযোগ্য।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিনকন মেমোরিয়ালের সিঁড়িতে অবস্থান নেন এবং ন্যাশনাল এলাকায় ব্যাপক জমায়েত করেন। বিভিন্ন ব্যানার, পোস্টার ও প্রতিকৃতি নিয়ে তারা মিছিল করেন এবং ট্রাম্পসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান।

এবারের অন্যতম বড় সমাবেশ অনুষ্ঠিত হয় মিনেসোটা অঙ্গরাজ্যে। সেখানে ফেডারেল অভিবাসন অভিযানে নিহত দুই নাগরিক— রেনি নিকোল গুড ও অ্যালেক্স প্রেট্টির মৃত্যুর ঘটনায় আগে থেকেই ক্ষোভ বিরাজ করছিল। তাদের স্মরণে হাজারো মানুষ স্টেট ক্যাপিটল ভবনের সামনে জড়ো হন।

এই সমাবেশে সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন অংশ নিয়ে ‘স্ট্রিটস অফ মিনিয়াপোলিস’ গান পরিবেশন করেন, যা অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।

অন্যদিকে টাইম স্কয়ারে এলাকায় হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। ম্যানহাটনের ব্যস্ত সড়কগুলোতে জনসমাগমের কারণে পুলিশকে যান চলাচল বন্ধ রাখতে হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি