৪ মে ২০২৬

রাজশাহীতে ইমাম নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:০১ পিএম
রাজশাহীতে ইমাম নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১

রাজশাহী প্রতিনিধি:   ঈদুল ফিতরের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে রাজশাহীর মোহনপুরে বিএনপির ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকায়ো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলাউদ্দিন একই গ্রামের মৃত মালা বখসের ছেলে। জানা গেছে, আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পুলিশের দাবি, আলাউদ্দিন বিএনপি কর্মী। তবে ঘটনার পর জামায়াতের নেতাকর্মীরা আলাউদ্দিনকে তাদের কর্মী দাবি করে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, আসন্ন ঈদুল ফিতরের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে সন্ধ্যার পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত আলাউদ্দিন বিএনপির সমর্থক বলে আমরা জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি