
বাংলাপ্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে বাইরে বেরিয়ে আসে।
উল্লেখ্য, স্টেশন প্ল্যাটফর্মের কাছে ট্রেনটি আসলে হঠাৎই বিকট শব্দে একটি বগির চাকা ভেঙে পড়ে। এরপর বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রেলের লোকজন ঘটনাস্থলে আসে। উদ্ধার অভিযান চলছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]