রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহী জেলা ও মহানগরে মোট ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী সার্কিট হাউসে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-জেলার তানোর উপজেলার কাশেম বাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ; রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনস্থ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন; গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার লম্বা পান্তাপাড়া-কদমশহর ভাগাইল সেতু নির্মাণ কাজ; বাগমারা উপজেলার একতলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন; পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত দ্বিতীয় মার্কেট ভবনের উদ্বোধন; মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন; গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন; বাগমারা উপজেলার বীরকুৎসা হাটের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন; বাঘা উপজেলার চক ছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন; চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজের উদ্বোধন; রাসিকের আওতাধীন হড়গ্রাম নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন।
মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি