৪ মে ২০২৬

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পিএম
রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়েলস। আজ মঙ্গলবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহীকে ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। টস হেরে প্রথমে ব্যাট করে ১২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী।

দলের হয়ে ৩৭ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৫ বলে দুই চার  আর তিন ছক্কায় ৩২ রান করেন আব্দুল গফফার সাকলােইন। 

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে চট্টগ্রাম। ওপেনিং জুটিতে ৬৮ বলে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম। ৩৮ বলে তিন বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন নাইম।

দ্বিতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৪ বলে দুই ছক্কায় ২০ রান করে ফেরেন হাসান নওয়াজ। ৮ বলে ১১ রান করে ফেরেন আসিফ আলি।

ইনিংস ওপেন করতে নেমে দলকে জয়ের দুয়ারে নিয়ে  সাজঘরে ফেরেন ওপেনার মিরাজ বেগ। দলের জয় নিশ্চিত হওয়ার মাত্র ১০ রান আগে সাজঘরে ফেরেন মিরাজ। তার আগে ৪৭ বলে চার বাউন্ডারিতে করেন ৪৫ রান। 

এরপর আমের জামেলকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক শেখ মেহেদি হাসান। তিনি মাত্র ৯ বলে দুই ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন। 

এদিন এলিমিনেটর ম্যাচের রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে সিটেল। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিটেল ও রাজশাহী। সেই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি