রাজনীতির বিদায়ী মঞ্চে: শেষ নির্বাচনের ঘোষণা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে জীবনের শেষ সময়ে এসেছি, এবার আপনারা আমাকে একটা সুযোগ দেবেন। আমরা মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক সততা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করে ব্যবসা করি না, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। বাপের জমি বিক্রি করে রাজনীতি করি, নতুন করে বাড়ি-গাড়ি বা জমি কিনিনি। আমরা কথার ফুলঝুরিতে নয়, কাজে বিশ্বাস করি। আপনাদের একটি সঠিক সিদ্ধান্তই পারে দেশের কল্যাণ নিশ্চিত করতে।’
সাংগঠনিক প্রয়োজনে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ সংক্ষিপ্ত করে মির্জা ফখরুল সোমবারই সৈয়দপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, আগামী ২৮ জানুয়ারি তিনি পুনরায় ঠাকুরগাঁওয়ে ফিরে এসে নির্বাচনি গণসংযোগ শুরু করবেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি