৯ মে ২০২৬

রাজনীতিবিদ ও আমলারা দুর্নীতি বন্ধ করতে চান না: জ্বালানি উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাজনীতিবিদ ও আমলারা দুর্নীতি বন্ধ করতে চান না: জ্বালানি উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশের রাজনীতিবিদ ও আমলারা দুর্নীতি বন্ধ করতে চান না। শনিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির বাজেটবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, অপচয়, দুর্নীতি ও অদক্ষতা অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়। ব্যক্তিস্বার্থে পানি উৎস থেকে অনেক দূরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং অপ্রয়োজনীয় রাস্তা বানানোর মাধ্যমে বিপুল অর্থ অপচয় হয়েছে।   তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আত্মীয়করণ, স্বজনপ্রীতি ও সুবিধাবাদের পথে না হেঁটে একটি ইতিবাচক দৃষ্টান্ত রাখতে চায়। বিদ্যুৎ খাত প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, নিজস্ব গ্যাসের মজুত কমে যাওয়ায় এলএনজি-নির্ভরতা বেড়েছে, যা সরকারের জন্য বড় অঙ্কের ভর্তুকির কারণ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন এবং ছাদে প্যানেল বসিয়ে বেসরকারি খাত থেকে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সমিতির আহ্বায়ক মাহবুব উল্লাহ। সমিতির সদস্যসচিব হেলাল উদ্দিন বলেন, অর্থনৈতিক ইস্যুতে বিভিন্ন মতের যুক্তিপূর্ণ আলোচনার কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে অর্থনৈতিক সমিতি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি