৫ মে ২০২৬

রাজকে নিয়ে মুখ খুললেন পরীমণি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাজকে নিয়ে মুখ খুললেন পরীমণি
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহও কম নয়। গত বছরের সেপ্টেম্বরে অভিনেতা রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। এরপর থেকে একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতোই জীবনযাপন করছেন পরী। পরী-রাজের বিবাহবিচ্ছেদের পর তাদের দুজনের কেউই মিডিয়ার সামনে কোনো মন্তব্য করেননি। প্রায় ছয় মাস পর হঠাৎ শনিবার (৯ মার্চ) কলকাতায় বসে আনন্দবাজার ডিজিটালের কাছে ২৮ মিনিট ৩৭ সেকেন্ডের এক ভিডিও সাক্ষাৎকারে পরীমণির মুখে তার সাবেক স্বামী রাজের প্রসঙ্গে উঠে আসে। এতে একপর্যায়ে রাজকে নিয়ে মুখ খুলেন পরী। ভিডিওতে সাবেক স্বামীকে নিয়ে পরীমণির ভাষ্য, ‘ওই মানুষটির প্রতি রাগ, ক্ষোভ, অভিমান আছে। কিন্তু তার প্রতি কোনো আবেগই কাজ করে না আমার। তার প্রতি ভালোবাসা, সম্মান একদমই নেই। আর যেখানে ভালোবাসা, সম্মান থাকে না, রাগ থেকে খেপে গিয়ে একটা কথা বলতে গেলে মানুষ অসম্মানিত হয়।’ তিনি আরও বলেন, ‘সে আমার বাচ্চার বাবা, এ বিষয়টি তো মুছে ফেলতে পারব না। এ কারণে তাকে নিয়ে অসম্মানজনক কথা মুখে আনতে পারি না। তবে সে যতটুকু অসম্মান ডিজার্ভ করে, সেটুকু থেকে তাকে তো বাঁচাতে পারব না। সেই অসস্মানটা পুরো দুনিয়া নয়, আমিই তাকে করব। কারণ, সে সেটি ডিজার্ভ করে।’ রাজকেই ইঙ্গিত করে ক্ষোভ ঝেড়ে পরীমণি বলেন, ‘আমরা যখন আলাদা হয়ে যাই, তখন থেকেই বাচ্চার কোনো খোঁজ নেয়নি সে। এসব স্ট্যাটাস, ভুয়া ভাবনা থেকে। বাচ্চাকে ওন (আপন) না করেই কেউ যদি বলে বেড়ায় যে সে বাচ্চাকে ওন করে, সেটাকে ভুয়া ছাড়া আর কী বলা যেতে পারে। ওই মানুষটিকে আমি ছাড়ব না। যারা মায়েরা আছেন, যারা বাচ্চা গর্ভে ধারণ করেন, তারা বুঝবেন, আমি কোন জায়গা থেকে এই কথাগুলো বলছি।’ বিপি/টিআই      
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি