৫ মে ২০২৬

রাজীবের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মেহজাবিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজীবের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মেহজাবিন

বাংলাপ্রেস ডেস্ক: নাট্যাভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের। এ গুঞ্জনের হাওয়া শুধু প্রেমের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, গিয়ে ঠেকেছে বিয়ে পর্যন্তও। কিন্তু বিষয়টিকে বারবার গুজব বলেই চালিয়েছেন তারা দুজন। সম্প্রতি এই দুজনের একসঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়। যেটি নিয়ে শোবিজ অঙ্গন থেকে ভক্ত মহলে নতুন করে গুঞ্জনের ডালপালা গজাতে থাকে। এবার সেই ভিডিও নিয়ে মুখ খুলেছেন মেহজাবিন।

মেহজাবিনের কথার আগে ফিরে যাই সেই ভিডিওটির বিষয়ে। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে- রাজধানীর বসুন্ধরা শপিংমলে নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে ঘুরছেন মেহজাবিন। এসময় মেহজাবিনের পরণে ছিলো সাদা, কালো স্ট্রাফের টপস, চোখে কালো চশমা এবং রাজিবের পরণে ছিলো শার্ট ও কালো রঙ্গের জিনসপ্যান্ট।

তাদের হাত ধরে হাঁটার ভিডিওটি এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। পরবর্তীতে যা রীতিমতো ভাইরাল হয়। ভিডিওটি দেখার পর তাদের সম্পর্ক নিয়ে সবার মধ্যে নতুন করে গুঞ্জন শুরু হয়।

এবার সেই ভাইরাল ভিডিওর প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মেহজাবিন বলেন, ভিডিওটি আমি দেখেছি। শুক্রবার বিকেলে আমরা মার্কেটে গিয়েছিলাম। ভক্তদের কেউ সেখান থেকে ভিডিওটি করে হয়তো ইউটিউবে আপলোড করেছে। এ নিয়ে তেমন কিছু বলার নেই।

তিনি আরো বলেন, ভিডিওতে তো সবই আছে। যা দেখেছে তাই তো। আমি একজন মানুষের হাত ধরেছি। একজন নির্মাতা কিংবা অন্য কোনো কিছু না। আশপাশে অনেক মানুষ, তাই হাত ধরেছি। অনেক দ্রুতগতিতে হেঁটে যেতে চেয়েছি।

এদিকে সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন মেহজাবিন। বিজ্ঞাপনচিত্রের পরিচালক ভারতীয়। রাজধানীর লা মেরিডিয়িান হোটেলে বিজ্ঞাপনিটির দৃশ্যধারণ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি