৪ মে ২০২৬

রাজধানীতে ফাইজারের টিকা প্রয়োগ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজধানীতে ফাইজারের টিকা প্রয়োগ শুরু
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর তিনটি কেন্দ্রে শুরু হয়েছে ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ। আজ সোমবার সকালে এসব কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একই সময় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট পরিচালক ফারুক আহমেদ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ নিজ নিজ কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকাটির তাপমাত্রা সেনসিটিভ। তাই প্রাথমিকভাবে ঢাকা শহরের ৩টি হাসপাতালে এই ভ্যাকসিনটি দেয়া হবে। তিনটি হাসপাতালে ফার্স্ট রান চালু হবে। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জন মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি