৮ মে ২০২৬

রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তি
বাংলাপ্রেস ডেস্ক: বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও শান্তিনগর এলাকায় ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পর এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে ইফতারের আগে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে। বিশেষ করে রাজধানীর রাজারবাগ, পল্টন, শান্তিনগর ও গুলিস্তান এলাকায় একেবারে থমকে আছে যানবাহন।
রাজধানীর শান্তিনগর এলাকায় যানজটে আটকা পড়া যাত্রী মো. আনোয়ার বলেন, ‌‘৪টা থেকে গাড়িতে বসে আছি। এখন ৫টা বাজতে চলল। কিন্তু যানজট কমার কোনো নামই নেই। রোজা শুরু হওয়ার পর থেকে এমনিতেই বিকেলের দিকে যানজট হয়। কিন্তু আজ বৃষ্টির কারণে যানজটের পরিমাণ আরও বেশি।’ এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচল ধীরগতিতে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি