১১ মে ২০২৬

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ মরদেহ উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা চারজনই পুরুষ। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে খবর আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগেছে। পরে আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা, আগুন লাগে দুই তালায়। আগুন নিয়ন্ত্রণের পর হোটেলের ভেতরে তল্লাশি চালিয়ে চারজনের মরদেহ পাওয়া যায়। আর সব মরদেহ পাওয়া যায় হোটেলটির ছয়তলায়। ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদিয়া হোটেলের ৬তলা ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিঁড়ির দরজা তালা মারা ছিল। তাই কেউ বের হতে পারেননি। ৬ তলায় একটি বাথরুমের ভেতরে একজন এবং তিনটি সিঁড়ির গোড়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ ও আরও হতাহত রয়েছে কি-না, সেই বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি