৬ মে ২০২৬

রাজধানীতে আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
রাজধানীতে আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৫০), গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন (৩৬), বাগেরহাট জেলা মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম (২৮), গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সাথী আক্তার (২৮) ও ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন (৪৮)। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি