
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর।
শনিবার (৩১ মে) সকালে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ‘আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে এটি সকালের ঘটনা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে দারুস সালাম জোনের এডিসি সালেক মোহাম্মদ জাকারিয়াও বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]